উদয়পুর বাগমা জাতীয় সড়কে রাস্তার পাশে দাঁড় করানো মালবাহী বোলোরো গাড়ির পেছনে ধাক্কা দিল আগরতলা থেকে উদয়পুরগামী একটি বাস গাড়ি। এ ঘটনায় গাড়ি দুটি ব্যাপক ক্ষতি হয়েছে। অপরদিকে বাস গাড়িতে বেশ কয়েকজন যাত্রী এবং বোলেরো গাড়ি চালক অল্পবিস্তর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যায় উদয়পুর থেকে দমকলকর্মীরা এবং বাগমাফারী থানা পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মী। এদিকে বাস গাড়িতে থাকা যাত্রীরা জানান, বাস গাড়িটা ধীরে ধীরে আসছিল আগরতলা থেকে, হয়তো গাড়ির চালকের চোখে ঘুম লেগেছে নয়তো ব্র্যাকফিল হয়েছে।