Coochbehar| ইংরেজদের বৈষম্যের জবাব কোচবিহারের মহারাজার স্বাস্থ্যকেন্দ্র।
দার্জিলিঙের একটি ইংরেজ হাসপাতালে এক ভারতীয়কে চিকিৎসা দিতে অস্বীকার করে ‘ভারতীয় কুকুরদের চিকিৎসা নি ষি দ্ধ’ লেখা হয়েছিল বলে দাবি করেন প্রাক্তন আমলা হিমাংশু বর্মা। তাঁর বক্তব্য, এই ঘটনার প্রতিবাদে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুর বর্ধমান ও মহিষাদলের মহারাজার সঙ্গে মিলে ভারতীয়দের জন্য একটি পৃথক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলেন। সেখানে ইংরেজ ও তাঁদের কু কু র দে র চিকিৎসা নি ষি দ্ধ বলে লেখা হয়েছিল বলেও দাবি তাঁর।
এই ইতিহাস তুলে ধরে হিমাংশু বর্মার প্রশ্ন, প্রজাবৎসল মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণকে ইংরেজদের বন্ধু বলে যারা অভিযোগ করেন, তাঁরা এবার কি সেই অভিযোগ থেকে সরে আসবেন?