ইটাহার: ইটাহার থানা প্রাঙ্গণে হারানো ও চুরি হওয়া ২৬ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল ইটাহার থানার পুলিশ প্রশাসন
চলতি বছরে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২৬ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে ফেরত দিল ইটাহার থানার পুলিশ প্রশাসন। শনিবার রায়গঞ্জ পুলিশ জেলার নির্দেশে ইটাহার থানা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া মোবাইল গুলি ফেরত দিল ইটাহার থানার পুলিশ প্রশাসন। এদিন ইটাহার মহকুমার এসডিপিও মহম্মদ বদিউজ্জামান, আইসি গৌতম চৌধুরি সহ অন্য পুলিশ অফিসাররা প্রকৃত মালিকের হাতে মোবাইল তুলে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের বিভিন্ন সময়ে কারও মোবাইল ফোন হারিয়ে যায়।