পুরুলিয়া ১: ‘সবুজ সাথী’ এখন ‘সারথী’: রাজ্যজুড়ে গেরুয়া-সাদা সাইকেল বিতরণ শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজ্য রাজনীতির পটপরিবর্তনের পর বদলে গেল গুরুত্বপূর্ণ সরকারি সামাজিক প্রকল্পের রূপ ও নাম। এতদিন যা ছিল 'সবুজ সাথী'র চেনা নীল-সাদা সাইকেল, তা এবার নতুন নাম ‘সারথী’ নিয়ে আত্মপ্রকাশ করল গেরুয়া-সাদা রঙে। মঙ্গলবার রাজ্যজুড়ে ভার্চুয়াল মাধ্যমে এই নতুন সাইকেল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।