মাটিয়ালি: মাটিয়ালীতে ১৪ পরিবার ও ৫০ ভোটার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান
মাটিয়ালী ব্লকের উত্তর ধূপঝোরা জহিরুল পাড়ায় শনিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ১৪টি পরিবারের প্রায় ৫০ জন ভোটার কংগ্রেসে যোগদান করেছেন। যোগদান সভায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে এবং কংগ্রেস নেতৃত্ব ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে।