পাড়া: ধান চাষের পর খড়ের নাড়া পোড়ানো বন্ধে কৃষকদের সচেতন করতে পাড়ায় কৃষি দপ্তরের উদ্যোগে পদযাত্রা
Para, Purulia | Nov 4, 2026 খড়ের নাড়া পোড়ানো বন্ধ করতে এবং কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হলো পাড়া ব্লক কৃষি দপ্তর। বুধবার দুপুর ১২টা নাগাদ পাড়া ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পাড়া কৃষাণ মান্ডি থেকে পদযাত্রাটি শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন এলাকার কৃষকরা এবং কৃষি দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন পাড়া ব্লকের মুখ্য কৃষি অধিকর্তা মহম্মদ আজহারউদ্দিন, বিশিষ্ট সমাজসেবী শিব শম্ভু বাউরী-সহ অন্যান্য বি