সাঁতুড়ি: সাঁতুড়ি ব্লকের বিডিও অফিসের সভাকক্ষে ব্লকের সামগ্রিক উন্নয়ন নিয়ে বৈঠক আয়োজিত হল,উপস্থিত বিধায়িকা ,BDO
রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প গুলির কাজ ঠিক মত হচ্ছে কিনা তা নিয়ে শুক্রবার দুপুরে পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের বিডিও অফিসের সভাকক্ষে আয়োজিত হল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সচিব ও অন্যান্য কর্মীরা ও ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত হয়েছিলেন এলাকার তথা রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামণি বাউরি,ব্লকের বিডিও পার্থ দাস,জয়েন্ট বিডিও শিবানী মুর্মু সহ অন্যান্যরা।