বর্ধমান ১: স্ত্রীকে মারধর ও তাঁকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টার অভিযোগে এরুয়াড় থেকে ১ যুবককে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিশ
ধৃতের নাম আনন্দ মাজি। ভাতার থানার এরুয়াড়ের কলাপুকুর এলাকায় তার বাড়ি। বুধবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৭ সেপ্টেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাতার থানার রামচন্দ্রপুরের বাসিন্দা সুভাষ মাজির মেয়ে সান্ত্বনার সঙ্গে আনন্দর বিয়ে হয়। দম্পতির তিনটি কন্যা সন্তান রয়েছে। কয়েকবছর ধরে শ্বশুরবাড়িতে সান্ত্বনার উপর নির্যাতন চালানো হচ্ছে।