কাঁকসা: পানাগড়ে হোটেল মালিকের পাঁচিল ভাঙার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে,পাল্টা অভিযোগ তৃণমূল নেতার,তৃণমূল কে কটাক্ষ BJP-র
পানাগড়ে এক হোটেল ব্যবসায়ীর হোটেলের এক পাশের সীমানা পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু খানের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায়।জানা গিয়েছে পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায় বহু বছর ধরে একটি হোটেল রয়েছে। সেই হোটেলের একদিকে রয়েছে একটি জলাশয়। সেই জলাশয়ের পাড়ে পাঁচিল তোলেন হোটেল মালিক গৌতম ধীবর। গৌতম ধীবর কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।