কৈলাশহর: কৈলাশহরে বিশ্ব ডায়াবেটিস দিবসে বিনামূল্যে চিকিৎসা শিবির, ১০০+ রোগী পেলেন সেবা
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কৈলাশহরে লায়ন্স ক্লাব, লিও ক্লাব ও ঊনকোটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। শতাধিক রোগী এখানে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ পেয়েছেন। শিবির ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।