চোপড়া: মহিলা দেখলেই সরকারি বাস ‘পালায়’? ক্ষোভে কালাগছে রাস্তা অবরোধ
মহিলা দেখলেই সরকারি বাস ‘পালায়’? ক্ষোভে কালাগছে রাস্তা অবরোধ মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা হয়েছে। কিন্তু অভিযোগ, মহিলা যাত্রী দেখলেই নাকি নির্দিষ্ট স্টপেজে দাঁড়াচ্ছে না রাষ্ট্রীয় পরিবহনের বাস! সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ চোপড়ার কালাগছ বাসস্ট্যান্ডে এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলা নিত্যযাত্রীরা। অভিযোগ, বাসস্ট্যান্ডে মহিলা যাত্রীরা দাঁড়িয়ে থাকলেও সরকারি বাস দাঁড়াচ্ছে না। চোখের সামনে বাস চলে যাচ্ছে, আর