গভীর রাতে ফেনসিডিল এবং এস্কোপ উদ্ধার অভিযানে সাফল্য পেলেও বিএসএফ ৮১ নম্বর বাহিনী এবং সোনামুড়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সিপাহীজলা জেলার মতিনগর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার সংলগ্ন এলাকায় পেট্রোলিন চলাকালীন সময়ে বিএসএফের নজরে আসে বাংলাদেশে পাচার করার জন্য গভীর জঙ্গলে কিছু ফেন্সিডিল এবং এস্কোপ লুকানো অবস্থায় রয়েছে পরবর্তী সময়ে পুলিশ এবং বিএসএফে সে এগুলোকে উদ্ধার করে সোনামুড়া থানায় নিয়ে আসা হয় এখানে মোট ৫২৫ বোতল এস্কোপ উধার হয়। এক সাক্ষাৎকারের সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান উদ্ধারকিত এই মাদকদ্রব্য গুলির আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ হাজার টাকা হবে। তিনি আরো জানান এই মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে যারাই জড়িত রয়েছে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে। এবং এই ফেনসিডিল এবং এস্কোপ গুলু যারা পাচার করার জন্য ভারত বাংলার সীমান্তের এই গভীর জঙ্গলে এনে রেখেছিলেন এই বিষয়েও
তদন্ত শুরু হয়েছে।
ধারণা করা হচ্ছে এই ফেনসিডিল এবং এস্কোপ গুলু বাংলাদেশে পার করার জন্য ভারত বাংলার সীমান্তের ফেন্সিএর একেবারেই কাছে মজুদ রাখা ছিল যদিও এর আগে পুলিশ এবং বিএসএফের এই অভিযানে এই ফেনসিডিল এবং এস্কোপ গুলু বাংলাদেশে পার করা সম্ভব হয়নি পাচারকারীদের পক্ষে।
Udaipur, Gomati | Aug 21, 2026