কাশীপুর: সংগঠনকে ঢেলে সাজাতে কাশীপুরে তিন মণ্ডল নিয়ে বিজেপির সাংগ#ঠনিক বৈঠক,উপস্থিত বিধায়ক
কাশীপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক। শুক্রবার সন্ধ্যা ৭টায় কাশীপুর বিধায়ক কার্যালয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদার ডাকে তিনটি মণ্ডলের কার্যকর্তারা এই বৈঠকে যোগ দেন। বৈঠকে মূলত সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আগামী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বিধায়ক হাঁসদা বুথ স্তরের সংগঠন মজবুত করার উপর জোর দেন এবং কার্যকর্তাদের একযোগে কাজ করার আহ্বান জানান।এইদিন বিধায়ককে ফুল ও ছবি দিয়ে সংবর্ধনা দেন কার্যকর্তারা।