ভাঙ্গড়ের হাতিশালায় রাতের অন্ধকারে ডাম্পারে করে মাটি নিয়ে এসে ভরাট করা হচ্ছিল জলাভূমি। আর এই খবর পেয়ে তড়িঘড়ি সেখানে অভিযানে নামে ভাঙ্গড়ের কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে এক যুবক জেসিবি চালক কে আটক করে,এর পাশাপাশি মাটি বোঝাই ডাম্পার গাড়িকে আটক করে। গাড়ি চালক পুলিশের হাত থেকে রক্ষা পেতে গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাতিশালা গাফতলা রোডের পাশে সু বিশাল ভেড়ি বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ