🇮🇳 বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর তিরোধান দিবসে বেলডাঙ্গায় শ্রদ্ধাঞ্জলি
দেশমাতৃকার স্বাধীনতার জন্য হাসিমুখে প্রাণ উৎসর্গ করা বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে তাঁর তিরোধান দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বেলডাঙ্গা শহর বিজেপি।
আজ ১১ আগস্ট ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন বেলডাঙ্গা বিজেপির শহর সভাপতি আশীষ ভাদুড়ী, বিজেপি যুব মোর্চার সভাপতি রাজেশ মণ্ডল-সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।
ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের কথা স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানান বিজেপি নেতৃত্ব।
🎤 ক্ষুদিরাম বসুর তিরোধান দিবস উপলক্ষে কী বললেন বেলডাঙ্গা বিজেপির শহর সভাপতি আশীষ ভাদুড়ী? দেখুন সম্পূর্ণ বক্তব্য।
#ক্ষুদিরামবসু #KhudiramBose #Beldanga #BJP #বেলডাঙ্গা #তিরোধানদিবস #স্বাধীনতাসংগ্রাম #দেশপ্রেম #Murshidabad #BartaBahiNews