বর্ধমান–হাওড়া মেন লাইন শাখার মেমারি স্টেশনে শুক্রবার সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। সন্ধ্যা প্রায় ছটা নাগাদ ৫:৫০-এর হাওড়ামুখী একটি লোকাল ট্রেন মেমারি স্টেশনে পৌঁছায়। সেই ট্রেন থেকে এক যুবক নামার পর প্ল্যাটফর্মে বসে থাকা এক মহিলার হাত থেকে হঠাৎ মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।