আলিপুরদুয়ার ২: টিয়ামারি জঙ্গলে হাতির পায়ে পৃষ্ট হয়ে মৃত্যু হল এক চা শ্রমিকের
নদী থেকে মাছ মেরে বাড়ি ফেরার পথে হাতির সামনে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার বিকেল ছটা নাগাদ মৃতদেহ নিয়ে আসা হয় শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বনকর্মীদের কাছ থেকে জানা গেছে রায়ডাক লঙ্কাপাড়া এলাকার বাসিন্দা কুমার টপ্পো রায়ডাক দু'নম্বর নদীতে মাছ মেরে ফেরার পথে টিয়ামারি জঙ্গলে এই দুর্ঘটনাটি ঘটে। বেলা দুইটা নাগাদ এমন ঘটনা ঘটার পর বিকেল সাড়ে চারটা নাগাদ তারা ওই এলাকায় গিয়ে পৌঁছায়। গভীর জঙ্গলে এমন ঘটনা ঘটেছে।