হেমতাবাদ: বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে কালিয়াগঞ্জ পুরসভায় বিক্ষোভ সাফাই কর্মীদের
বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখালো সাফাই কর্মীদের। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পৌরসভার গেটের সামনে পথ অবরোধ করে শতাধিক সাফাই কর্মী সকাল থেকেই সাফাই এর কাজ বাদ দিয়ে অবিলম্বে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখায়। বেতন না পাওয়ার অভিযোগ সাফাই কর্মীদের। আন্দোলনের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে কালিয়াগঞ্জ পুরসভায়। এদিন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডু বলেন অর্থ অভাব থাকায় বেতন পরিশোধ করা যাচ্ছে না অবিলম্বে তা দেওয়ার কথা জানান।