খাতড়া: তৃণমূলের সাংগঠনিক বৈঠক হল মুকুটমণিপুর লাগোয়া একটি বেসরকারি লজের সামনে, উপস্থিত রাজ্যের মন্ত্রী
Khatra, Bankura | Feb 15, 2024 তৃণমূলের সাংগঠনিক হল খাতড়ায়। খাতড়ার গোড়াবাড়ি অঞ্চলের মুকুটমণিপুর লাগোয়া একটি বেসরকারি লজের সামনে ওই বৈঠক হয়। উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জ্যোৎস্না মান্ডি, খাতড়া ব্লক তৃণমূলের সভাপতি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় সহ অঞ্চল নেতৃত্ব সমস্ত বুথ নেতৃত্ব ও এলাকার কর্মীবৃন্দরা। সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে বুথ স্তর থেকে সংগঠনকে আরো বেশি করে মজবুত করার লক্ষ্যে এদিনের বৈঠকে আলোচনা হয়।