মাদারিহাট: ৬৫ লক্ষ টাকায় মাদারিহাটে শ্মশানঘাটের রাস্তা নির্মাণ শুরু
সাংসদ তহবিল থেকে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে মাদারিহাটে শ্মশানঘাট এলাকায় পেভার্স ব্লক রাস্তা তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যায় থাকা ওই এলাকার মানুষরাই এবার শিলান্যাস অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেছেন।