পুরুলিয়া ১: ক্ষুদ্র শিল্পের বিকাশ ও আর্থিক স্বাবলম্বনে পুরুলিয়ায় রাজ্য স্তরের 'তাল মেলা ও প্রদর্শনী'র শুভ সূচনা
তাল গাছের বহুমুখী ব্যবহারকে কাজে লাগিয়ে তালজাত পণ্যের বাণিজ্যিকীকরণ, ক্ষুদ্র শিল্পের প্রসার এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পুরুলিয়ার এম.এস.এ. ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হলো রাজ্য স্তরের 'তাল মেলা ও প্রদর্শনী'। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন ঘটে। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী নদিয়া চাঁদ বাউরী, পুরুলিয়ার জেলাশাসক শ্রী সুধীর কোন্থাম (আইএএস), পুরুলিয়া বিধানসভার বিধায়ক শ্রী সুদীপ কুমার মুখার্জী,