পাড়া: কালীপুজোর মুখে সাঁওতালডিতে পুলিশের বড় সাফল্য, দোকান থেকে উদ্ধার ১ কেজি ২৭৬ গ্রাম গাঁজা, গ্রেফতার এক
Para, Purulia | Nov 6, 2026 কালীপুজোর মুখে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাঁওতালডি থানা এলাকার কাঁকী গ্রামের একটি দোকান থেকে উদ্ধার হল ১ কেজি ২৭৬ গ্রাম গাঁজা। ঘটনায় এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর প্রায় ৩টে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কাঁকী গ্রামে অভিযান চালায় সাঁওতালডি থানার পুলিশ। সেই সময় একটি দোকানে তল্লাশি চালিয়ে ১ কেজি ২৭৬ গ্রাম গাঁজা উদ্ধার