দু’দিনের সংগীতের আসরে মাততে চলেছে জলপাইগুড়ি। শহরের মিলন সংঘ ময়দানে নর্দান ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০ ও ১১ নভেম্বর বসেছে তারকাখচিত গানের আসর। প্রথম দিন অনন্যা চক্রবর্তী ও মেখলা দাশগুপ্তের পর দ্বিতীয় দিন মঞ্চ মাতাবেন অরুনিতা কাঞ্জিলাল, দ্বীপায়ন বন্দ্যোপাধ্যায় ও তনুশ্রী সাহা। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। প্রবেশ সম্পূর্ণ অবাধ।