মাধ্যমিক পরীক্ষার্থীর রাজ্যে সপ্তম স্থান অধিকার করল কালিয়াগঞ্জের ছাত্র মহাকাশ রায়। ৬৯১ নম্বর পেয়ে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুলের এই ছাত্র মেধা তালিকায় স্থান অধিকার করেছে। আগামীতে সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চায় সে। শুক্রবার দুপুর ১২ টায় এই কৃতি ছাত্র সাংবাদিক দের মুখোমুখি হন।