আধার সমস্যার সমাধান এবার খড়্গপুরেই। শহরের ইন্দার ওটি রোড সংলগ্ন এলআইসি ভবনের কাছে নতুন আধার সেবাকেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। আধিকারিকদের দাবি, এই কেন্দ্র থেকে আধার সংক্রান্ত সব ধরনের সমস্যার সমাধান এক ছাদের নিচেই মিলবে। সপ্তাহের সাত দিন খোলা থাকবে পশ্চিম মেদিনীপুরের এই সেবাকেন্দ্র, এবং প্রতিদিন অন্তত ৬৫০ জন উপভোক্তা পরিষেবা নিতে পারবেন।
#Jhargram #WestBengal #jhargramdistrict #jungalmahalbarta