চোর অপবাদে ৪ কিশোরকে মারধরের অভিযোগে রায়গঞ্জ থেকে গ্রেফতার ডালখোলার BJP নেতা অর্জুন সরকার। শুক্রবার দুপুরে রায়গঞ্জ থানা থেকে নিয়ে যায় ডালখোলা থানার পুলিশ। প্রসঙ্গত ডালখোলার ৪ কিশোরকে বৃহস্পতিবার রাতে চোর অপবাদ দিয়ে মারধর করার অভিযোগ ওঠে ডালখোলার বিজেপি নেতা অর্জুন সরকারের বিরুদ্ধে। সেই বিষয়ে শুক্রবার তার বিরুদ্ধে ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়৷ সেই অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতা কে এদিন রায়গঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।