নাকাশিপাড়া: ফের নাকাশিপাড়ায় একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি সহ ধৃত 2 যুবককে আদালতে পাঠানো হলো
দিন দুয়েক আগেই নাকাশিপাড়ায় এক নাবালককে একটি দেশীয় তৈরি পিস্তল এবং দুই রাউন্ড গুলি সহ ধরা পড়ে। দুদিন পর আজকে শুক্রবার আবার নাকাশীপাড়া এসি ডাব্লুর কাছ থেকে দুই যুবককে হাতেনাতে ধরে ফেলেন নাকাশী পাড়া পুলিশ। নাকাশীপাড়া পুলিশ গোপন সূত্রে খবর পান যে নাকাশিপাড়া ১২ নম্বর জাতীয় সড়কের পাশে এস ই ডাব্লিউ এর কাছে কয়েকজন গভীর রাত্রে জড়ো হয়। পুলিশ সেখানে গিয়ে দেখেন আট দশ জনের একটি দল দেখে। সেখান থেকে প্রায় সাত আট জন পালায়। দুজনকে গ্রেপ্তার করা হয়।