কাশীপুর: ফ্লিপকার্টের এক কর্মীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের আদ্রা থানায়
অনলাইনে কেনাকাটায় প্রতারণার অভিযোগ প্রায়শই শোনা যায়। এবার আর্থিক প্রতারণার অভিযোগ খোদ ফ্লিপকার্টের কর্মীর বিরুদ্ধেই। প্রায় সাত লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করলেন সংস্থার টিম ম্যানেজার। ফ্লিপকার্ট ইন্টারনেট নামক সংস্থার টিম ম্যানেজার অলোক প্রসাদ যাদব আজ আদ্রা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার বিবরণে জানা যায়, ওই সংস্থার হয়ে আদ্রা এলাকায় ডেলিভারি বয়ের কাজ করতেন তাপস সরকার নামে এক যুবক। তিনি গ্রাহকদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির অর্থ আদায় করেন৷ কিন্তু তা সং