সাঁকরাইল: প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছেন না কাউকে ময়দান পুরো ফাঁকা আত্মবিশ্বাসী প্রসূন শীতলা তলা থেকে বললেন
হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় শনিবার সকাল ১০ টা র দিকে শীতলাতলা মন্দিরে পূজা দিয়ে সাঁকরাইল বিধানসভা বানিপুর ১ ও বানিপুর ২ অঞ্চলে জনসংযোগ সারেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন তার সামনে কাউকে প্রতিদন্দীতা হিসেবে দেখছেন না। ময়দান পুরো ফাঁকা । গত বছর দেড় লাখ ব্যবধানে জিতেছি। এবারে সেই মার্জিন আরও বাড়বে। তিনি আরও বলেন বিজেপি এ রাজ্যের জন্য কিছু করেনি। আমরা বহিরাগতদের মানবো না।