রায়গঞ্জ: রহস্যজনক মৃত্যুতে সান্ধিয়ায় চাঞ্চল্য! সুস্থ রাজমিস্ত্রির আচমকা মৃত্যু, তদন্তে পুলিশ
সান্ধিয়া এলাকায় সহদেব সরকার (৪৪)-এর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেলে আচমকা জ্বর, খিচুনি ও শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নেওয়া হয়। পরে রায়গঞ্জ মেডিকেলে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ভাইয়ের দাবি, তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। রাজমিস্ত্রির কাজ করা সহদেবই পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তদন্ত শুরু করেছে পুলিশ।