হুড়া: হুড়ায় নিখোঁজ ৩ নাবালিকা,এখনও উদ্ধার হয়নি। সন্দেহে ৪ জন আটক, জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
Hura, Purulia | Aug 3, 2026 হুড়ায় নিখোঁজ ৩ নাবালিকা, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ২ রা আগষ্ট বিকাল বেলা হুড়া থানা এলাকা থেকে নিখোঁজ হয় ৩ নাবালিকা। বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে সোমবার নিখোঁজ ডাইরি করেন।অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে হুড়া থানার পুলিশ। এখনও পর্যন্ত নিখোঁজদের খোঁজ মেলেনি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।