হেমতাবাদ: হেমতাবাদ বিজেপির মন্ডল কর্মশালা অনুষ্ঠিত, উপস্থিত জেলা সভাপতি
১২ বছর বিশ্বাসের, উন্নয়নের ও জনকল্যাণের এন ডি এ সরকারের কার্যক্রম কে সফল করার উদ্দেশ্যে বিজেপির ২নং মন্ডলের কর্মশালা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন বিকেলে হেমতাবাদের একটি বেসরকারি ভবনে বিজেপির নেতৃত্বদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ, বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শিল, সাধারণ সম্পাদক মলয় কুমার দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।