সোনামুড়া: জুমেরঢেপা এলাকায় উচ্চ ফলনশীল ধানের চারা রোপন করলো কৃষি দপ্তর
বিজ্ঞান ভিত্তিক চাষবাসে কৃষকদের উৎস বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধির লক্ষে মাঠে নেমে কৃষকের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে গোটা রাজ্য ব্যপীই ধানের চারা রোপন করছেন কৃষি দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে কৃষি আধিকারিক ও কৃষি বিশেষজ্ঞরা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সোনামুড়ার নলছড় কৃষি মহকুমার অধীন জুমেরঢেপা এলাকায় ধানের চারা রোপন করেন।