রায়গঞ্জ: কালো মেঘে ঢাকল রায়গঞ্জের আকাশ, সন্ধ্যা থেকে একটানা বৃষ্টিতে ভোগান্তি বাড়ছে
নিম্নচাপের প্রভাবে রায়গঞ্জে বৃহস্পতিবার বিকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বুধবার থেকেই কয়েক দফায় বৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে ঝিরঝিরে বৃষ্টির পর বেলা দিকে বন্ধ হলেও বিকাল সাড়ে ৩টায় ফের কালো মেঘে ঢেকে যায় আকাশ। শহরের নিচু ওয়ার্ডগুলিতে জল জমেছে। সন্ধ্যা থেকে লাগাতার বৃষ্টি চলছে।