প্রায় ৩৪ লক্ষ টাকা বরাদ্দে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করলেন MLA মোশারফ হোসেন। মঙ্গলবার কাপাশিয়া অঞ্চলের কাপাশিয়া গাছতলা এলাকায় আনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গিয়েছে, কাপাসিয়া গ্রামে যাওয়ার এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল। ফলে এলাকার বাসিন্দারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ বিধায়ককে জানান। সেইমতো রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে প্রায় ১ কিলোমিটার ঢালাই রাস্তার কাজে জন্য প্রায় ৩৩ লক্ষ ৭৬ হাজার ৩৩৩ টাকা বরাদ্দ করে।