আড়শা: বেআইনি ভাবে বালি তোলার অভিযোগে একটি ট্রাক্টর আটক করল জয়পুর থানার পুলিশ। দাঁড়িকুড়ি এলাকা থেকে
Arsha, Purulia | Sep 12, 2026 বেআইনি ভাবে বালি তোলার অভিযোগে একটি ট্রাক্টর আটক করল জয়পুর থানার পুলিশ। শনিবার ভোরে সিঁধি–জয়পুর সড়কের দাঁড়িকুড়ি গ্রামের কাছে অভিযান চালিয়ে প্রায় ১০০ ঘনফুট বালি বোঝাই ট্রাক্টরটি আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, ট্রাক্টরটি গোয়াই নদী থেকে বেআইনি ভাবে বালি তুলে পাচারের ছক করেছিল। যদিও পুলিশকে দেখে চালক পালিয়ে যায়। বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করে চালক ও মালিকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।