ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে বিরাট জয় পেল বিজেপি সমর্থিত আইনজীবীরা। সমস্ত প্রতিরোধ এবং কৌশল কে পেছনে ফেলে শাসকদলের সমর্থিত আইনজীবীদের প্যানেল জয়ী হওয়ায় বিজয়ীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নবনির্বাচিত পদাধিকারীকদের সাথে পরিচিত হন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে দৃশ্যতই বেজায় খুশি দেখাচ্ছীল মুখ্যমন্ত্রীকে।