রায়গঞ্জ: রায়গঞ্জে কুলিক কাপ ২০২৬: ৮ জেলার ৩০০ ক্যারাটে প্রতিযোগীর লড়াই, বন্দর অডিটোরিয়ামে
রায়গঞ্জের বন্দর ব্যাডমিন্টন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল অষ্টম আন্তঃ বিদ্যালয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ‘কুলিক কাপ ২০২৬’। রাজ্যের ৮টি জেলা থেকে প্রায় তিন শতাধিক খুদে ও কিশোর প্রতিযোগী অংশ নেয়। দিনভর চলে কাতা ও কুমিতে বিভাগে লড়াই। উপস্থিত ছিলেন ক্যারাটে অ্যাসোসিয়েশনের পদাধিকারী, প্রশিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের জানান, আত্মরক্ষা, শৃঙ্খলা ও খেলাধুলার মানসিকতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।