বাঘমুণ্ডী: তুন্তুড়ী সুইসা গ্রাম পঞ্চায়েতের একাধিক কজওয়ে পরিদর্শনে বিধায়ক ও বিডিও
তুন্তুড়ী সুইসা গ্রাম পঞ্চায়েতের একাধিক কজওয়ে পরিদর্শনে বিধায়ক ও বিডিও সম্প্রতি কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের জেরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই মতো বাঘমুন্ডি ব্লকের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে। কারো মাটির দেওয়াল ভেঙে পড়েছে আবার কোথাও সেতু সহ কজওয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে তুন্তুড়ী সুইসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুন্তুড়ী থেকে গাগী যাওয়ার রাস্তার উপর ছোট নদীর উপর নির্মিত ভেঙে যাওয়া কজওয়ে পরিদর্শন করেন বা