মুরারই ১: আন্তর্জাতিক সুফি সম্মেলন নিয়ে পলশা তে আয়োজিত হল আলোচনা সভা
সৈয়দ মীর শামসের আলী সাহেবের উদ্যোগে মুরারই এক নম্বর ব্লকের পলশা কারবালা ময়দানে, আগামী ২০২৬ এর ১০,১১ও১২ এপ্রিল অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সুফি সম্মেলন। সেই নিয়ে আজ অর্থাৎ ৮ ই ডিসেম্বর সোমবার সকাল ১১ টা নাগাদ পলশা ঈদগাহ ময়দানে আয়োজিত হলো একটি প্রস্তুতি আলোচনা সভা। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ও ভিন জেলা থেকে ইসলামিক ধর্মীয় গুরুজনরা। জানা গিয়েছে, আন্তর্জাতিক সুফি সম্মেলনের দিনে উপস্থিত থাকবেন দেশ ও বিদেশ থেকে ইসলামিক ধর্মীয় গুরুজনরা।