রঘুনাথপুর ২: চেলিয়ামার রতনপুর গ্রামে জলে ডুবে মৃত্যু,দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
বাড়ির পাশে একটি জলাশয়ে ডুবে মৃত্যু হল ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কৃষ্ণা হেমব্রম।তার বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত জোরাডি অঞ্চলের রতনপুর গ্রামে।জানা যায়,শনিবার দুপুরে কৃষ্ণা হেমব্রম তার বাড়ির পাশে একটি জলাশয়ে কিছু ধোয়ার জন্য জলে নামতেই সে ঐ জলাশয়ের জলে তলিয়ে যায়।স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্হানীয় চেলিয়ামার বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।