তাণ্ডবের আতঙ্ক কাটিয়ে বাড়তি পুলিশ মোতায়েন করে ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে শুক্রবার দিনভর চললো দিনভর শুনানি। এদিন শুনানি কেন্দ্র পরিদর্শন করেন MLA মোশারফ হুসেন ও BDO দিব্যেন্দু সরকার। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুনানি কেন্দ্রে আসেন এসডিপিও বদিউজ্জামান ও আইসি গৌতম চৌধুরী। SIR আতঙ্কে মুরালিপুকুর গ্রামের বাসিন্দা চান্দু সরকার বৃহস্পতিবার আত্মঘাতী হন। তারপর এই ভাঙচুর চলে হাই স্কুলে। পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ।