চোপড়া: জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত চোপড়ার শ্রীপোখর!
দুই পক্ষের সংঘর্ষে মহিলা-সহ আহত বেশ কয়েকজন
জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত চোপড়ার শ্রীপোখর! দুই পক্ষের সংঘর্ষে মহিলা-সহ আহত বেশ কয়েকজন। গুরুতর আহত এক মহিলাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের শ্রীপোখর এলাকায়। প্রায় ২৫ শতক জমি নিয়ে গত দু’বছর ধরে দুই পক্ষের বিবাদ। থানায় অভিযোগ, একাধিকবার মীমাংসার চেষ্টা—কোনও কিছুতেই মেলেনি সমাধান। অভিযোগ, বৃহস্পতিবার বিতর্কিত জমিতে এক পক্ষ খুঁটি পুঁতে দখল নেওয়ার চেষ্টা করলে বাধা দেয় অপর পক্ষ। এরপরই শুরু হয়