পুরুলিয়া ১: খৈরিবহাল মোড়ে এটিএম পরিষেবা চালু: উপকৃত হবেন ৩০টি গ্রামের মানুষ
দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটিয়ে পুরুলিয়া মফস্বল থানার খৈরিবহাল মোড়ে চালু হলো হিতাচি কোম্পানির একটি আধুনিক এটিএম। রবিবার নবকুঞ্জ মাঠের সামনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই এটিএম থেকে কার্ড ছাড়াও সরাসরি ইউপিআই (UPI)-এর মাধ্যমে যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা ও জমা করার সুবিধা মিলবে। উদ্যোক্তা বিদ্যুৎ চক্রবর্তী জানান, এই আধুনিক ব্যবস্থার ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দাদের দূর-দূরান্তে যাওয়ার ভোগান্তি কমবে।