কাঁকসা: কনকনে ঠান্ডায় জবুথুবু পানাগড়ের মানুষ,শীতের হাত থেকে বাঁচতে হাজরাবেড়ায় কয়েকশো মানুষকে কম্বল বিতরণ করেন সমিতির কর্মাধক্ষ
প্রতিবছরের মত এ বছরও শীত পড়তেই ডিসেম্বর মাসের শুরু থেকেই কনকনের শীত অনুভূত হয় কাঁকসায়। কনকনে ঠান্ডায় সমস্যায় পড়েন অসহায় মানুষেরা। তাদের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসার হাজরা বেরায় কয়েকশো দুস্থ মানুষের হাতে শীত কম্বল তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুল আলম (পিরু খান), ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা।