হেমতাবাদ: ধর্মীয় প্রতিষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানোতে লাগাম হেমতাবাদে, বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত
সরকারি নির্দেশ সম্পর্কে অবগত করতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ বিডিও অফিসে। শুক্রবার বিকেলে হেমতাবাদ বিডিও অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় স্থানের কার্যকর্তাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বোঠকের মূল আলোচ্য বিষয় ছিল রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ধর্মীয় স্থানে মাইক উচ্চস্বরে বাজানো যাবেনা। সরকারি নির্দেশ সম্পর্কে অবগত করতে সর্বদলীয় বৈঠক ও রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয় এদিন। হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমতাবাদ থানার আইসি সুজিত লামা