মেয়ে নয়, সে রাজকন্যা! ফুল ও বেলুনে সাজানো "থার" গাড়িতে সদ্যজাত কন্যা সন্তানকে ঘরে আনলেন বাবা। এ যেন রাজকন্যার জন্য রাজকীয় বাহন। ভালবাসায় মোড়া প্রথম যাত্রা মেয়ের। পুরুলিয়া জেলার আদ্রার পলাশকোলা এলাকায় এমনই অভিনব ভাবে মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আনলেন বাবা বাবু দাস।