পুরুলিয়া জেলার আদ্রায় ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হল 'ওপেন ইনভিটেশন ক্যারাম টুর্নামেন্ট।' যেখানে জমজমাট ফাইনাল লড়াইয়ে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে 'উইনার ট্রফি' জয় করলেন কলকাতা থেকে আগত প্রদীপ অগ্রাহারি, যিনি বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন।