চোর সন্দেহে এক টোটো চালককে আটক করে কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দিল ব্যবসায়ীরা।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে।ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন বিগত কয়েকদিন ধরেই তাদের দোকানের মাল চুরি হচ্ছিল।এরপরই তারা ওই টোটো চালক যুবককে সন্দেহ করে। আজ সেই টোটো চালক বাজারে এলে তাকে আটক করে ব্যবসায়ীরা এবং পরবর্তীতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও চুরির বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত যুবক।