হেমতাবাদ: কালিয়াগঞ্জের কুনোর হাসপাতাল পরিদর্শন বিধায়কের
কালিয়াগঞ্জের কুনোর ব্লক প্রাথমিক হাসপাতাল পরিদর্শন করলেন কালিয়াগঞ্জের নব নির্বাচিত বিধায়ক উৎপল মহারাজ। শনিবার, ভারপ্রাপ্ত বিএমওএইচ ডক্টর মহম্মদ ওয়াসিম আখতারকে সঙ্গে নিয়ে কুনোর ব্লক প্রাথমিক হাসপাতালে রোগী পরিসেবা প্রদান সহ অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখেন। কথা বলেন, চিকিৎসাধীন রোগী এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে। কুনোর ব্লক হাসপাতালে চিকিৎসক ঘাটতি এবং চিকিৎসা পরিসেবা প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে ভারপ্রাপ্ত বিএমওএইচ-এর সঙ্গে আলোচনা করেন বিধায়ক।